চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহবান শিল্পমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে তাদের মেধা ব্যবহার করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

রোববার (১ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদীতে জাতীয় যুবদিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের মধ্যে যে সুপ্ত শক্তি রয়েছে, সে শক্তি দিয়ে নতুন কিছু তৈরির মানসিকতা থাকতে হবে। সেই কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পূর্ববর্তি সংবাদঅমুসলিম দেশে ইসলাম ও নবীজির অবমাননা: যা করতে পারেন মুসলিম দেশের সরকার ও জনগণ
পরবর্তি সংবাদসাত মাস অপেক্ষার পর ওমরা পালন করতে পারছেন বিদেশিরা