চট্টগ্রামে অজ্ঞান অবস্থায় নিখোঁজ সাংবাদিক উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে নিখোঁজ স্থানীয় সাংবাদিক গোলাম সরোয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা থেকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় স্থানীয়রা তাকে কুমিরা থেকে উদ্ধার করেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম শামসুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোলাম সরোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডির সাংবাদিক গোলাম সরোয়ার। পরে সিটিনিউজ বিডির ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকি কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদতুরস্ক-গ্রিসের ভূমিকম্পে মৃত বেড়ে ৬০
পরবর্তি সংবাদকাশিমপুর কারাগারে স্ত্রী-কন্যা হত্যাকারীর ফাঁসি কার্যকর