মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়

ইসলাম টাইমস ডেস্ক: গ্যাস পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী ডিআরএস হতে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল ডিআরএস, দেলপাড়া, ভুঁইপুর ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদ‘পুলিশি নির্যাতনে’ মৃত রায়হানের তদন্ত প্রতিবেদন ২ সপ্তাহের মধ্যে দেবে পিবিআই
পরবর্তি সংবাদভূমিকম্পের ৩ দিন পর তুরস্কে জীবিত শিশু উদ্ধার, মৃত বেড়ে ৮৩