সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার ভোরে উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান জানান, ভোরে উত্তরাঞ্চল থেকে আলুবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদইসলামের নবীর অবমাননা খ্রিষ্টানদেরও অবমাননা : ফ্রান্সের আর্চবিশপ
পরবর্তি সংবাদলালমনিরহাটের ঘটনায় সেই মসজিদের খাদেমসহ গ্রেফতার আরো ৫