কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্সের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর বিত্তিপাড়ার ১১ মাইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী।

এস আই

পূর্ববর্তি সংবাদমির্জা ফখরুলকে আয়নায় নিজের চেহারা দেখতে বললেন ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদভারতের কর্তাব্যক্তিরা মুসলিমদের অধিকার হরণে অতিমাত্রায় তৎপর: অর্মত্য সেন