ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে ২৭ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি জব্দ করেছে টাস্কফোর্স। আজ বুধবার সকালে মাধবপুর উপজেলায় অভিযান চালালে এই আতশবাজিগুলো পাওয়া যায়।
জব্দকৃত আতশবাজির মূল্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি র৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী। টাস্কফোর্সে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাছির উদ্দিন। অভিযানে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জব্দকৃত আতশবাজি শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে রাখা হয়েছে।
















