ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল ফাইটার জেট কেনার চুক্তি করেছে ভারত। গত ২৯ জুলাই ভারতে এসেছিল ৫টি রাফাল জেট।
আজ (৪ নভেম্বর) বুধবার আরও ৩টি জেট ভারতে এসে পৌঁছানোর কথা রয়েছে।
ফ্রান্সের ইসত্রেস বিমানঘাঁটি থেকে ওই তিন রাফাল জেট সরাসরি এসে পৌঁছবে জামনগর এয়ার বেসে।
এর আগে গত ১০ সেপ্টম্বর সেই জেটগুলিকে ভারতীয় বিমানবাহিনীর অন্তর্ভুক্ত করা হয় পঞ্জাবের আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে। সবেমিলিয়ে ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফালের জন্য ভারত ব্যয় করছে ৫৯,০০০ কোটি টাকা।
সূত্র: জি নিউজ বাংলা
এস আই
















