ইসলাম টাইমস ডেস্ক: বিশ্ববাসী যখন আমেরিকার নির্বাচনের ফলাফলের অপেক্ষায় তখন দেশের তরুণদের কোনো নির্বাচন দেখতে না পারার জন্য আক্ষেপ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি তার ফেইসবুক পেজে লেখেন, অসীম উৎসাহ আর উত্তেজনা নিয়ে আমেরিকার নির্বাচন দেখছি। আহা এমনভাবে এক সময় আমাদের নির্বাচনের দিনও হুমড়ি খেয়ে থাকতাম টিভির সামনে। সেসব এক যুগ আগের কথা।
আমাদের তরুণ প্রজন্ম জানলো না নির্বাচন কাকে বলে, ভোটারের শক্তি আর মর্যাদা কতটুকু। আমাদের অধিকার, আমাদের অংশগ্রহণ, আমাদের নাগরিক সত্তাকে যারা হরণ করেছে ধিক্কার তাদের।
















