ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে তুহুর আলমের কিশোরী মেয়ে ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টায় এ নির্মম ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মেয়েটির বাবা সৎমায়ের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আহমেদ সনজুর মোরশেদ।
তিনি জানান, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে খবর পেয়ে বিকালে রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
-আরএম
















