ইসলাম টাইমস ডেস্ক: খুলনা জেলা কারাগারে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিবানন্দ বাছাড় (৪৪) মারা গেছেন।
শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খুলনা কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, শিবানন্দের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। তার চেক জালিয়াতি মামলায় দেড় বছরের জেল হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে তিনি জেলা কারাগারে আসেন।
তিনি আলসারসহ বিভিন্ন সমস্যায় মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন। তাকে একাধিকবার চিকিৎসার জন্য হাসপাতালেও নেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, তার ২৫ লাখ এবং ৮ লাখ টাকার দুটি জরিমানা ছিল। পরিবারের কাছে ইতোমধ্যে লাশ হস্তান্তর করা হয়েছে।
-আরএম
















