ইসলাম টাইমস ডেস্ক: বিরোধীয় নাগোরনো-কারাবাখের খোজাভেন্দ অঞ্চলে আজারবাইজান সেনাবাহিনীর তীব্র হামলার মুখে পালিয়েছে আর্মেনীয় বাহিনী। রোববার ও সোমবার এ হামলা করা হয় বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আজেরি সংবাদমাধ্যম আজভিশন।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পালিয়ে যায়। এছাড়া কিছু সীমান্ত তারা ত্যাগ করেছে।
এতে আরও বলা হয়, খোজাভেন্দ অঞ্চলে আজারবাইজানের সেনাবাহিনীর ভারী হামলায় শত্রু পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালিয়ে শত্রুপক্ষের ফায়ার স্টাইকের অবস্থান সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে।
২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখে নতুন করে সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া।
আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অঞ্চল। সেখানে আর্মেনীয় নৃগোষ্ঠী দখলে রেখেছে। ১৯৯০ এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
ভিডিও দেখুন:
-এনটি
















