স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন তুরস্কের অর্থমন্ত্রী বিরাত আল-বিরাক

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তুরস্কের অর্থমন্ত্রীর পদ থেকে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের জামাতা বিরাত আল-বিরাক সরে দাঁড়িয়েছেন।তুর্কি কর্মকর্তাদের বরাতে মিডল ইস্ট আই এমন খবর দিয়েছে।

২০১৮ সাল থেকে আল-বিরাক তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

স্বাস্থ্যগত কারণ তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যকাউন্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

এমন একটা সময়ে তার পদত্যাগের খবর এসেছে, যখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করে সাবেক অর্থমন্ত্রী নাসি আগবালকে সেখানে বসানো হয়েছে।

চলতি বছরে ডলারের বিপরীতে লিরার মূল্য ৩০ শতাংশ পড়ে যাওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন।

পূর্ববর্তি সংবাদবিজয়ের একদিন পর বাইডেনকে অভিনন্দন জানাল সৌদি
পরবর্তি সংবাদরোহিঙ্গাসহ অনেক গোষ্ঠীকে বাদ দিয়ে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত