ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় রোগাক্রান্ত গরুর গোস্ত বিক্রির অভিযোগে কসাই জাকির হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে বাঘার হাটে এ ঘটনা ঘটে। ওই রোগাক্রান্ত গোস্তগুলো পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে।
কসাই জাকির হোসেন উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের জমসেদ আলীর ছেলে।
জানা যায়, গোস্ত বিক্রেতা কসাই জাকির হোসেন রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে জবাই করে গোস্ত বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা ঘটনাস্থলে যান।
এ সময় কসাই দোষ শিকার করায় জনসস্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পশু জবাই ও গোস্তের মাননিয়ন্ত্রণ ২০১১ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোরবর একই হাটের কসাই মিলন হোসেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
-আরএম
















