র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি

ইসলাম টাইমস ডেস্ক: র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। তবে অন্যান্য বদলির আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হলেও এটি দেয়া হয়নি। সরওয়ার আলম নিজেই তার নতুন কর্মস্থলে বদলির বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘আমাকে বদলি করা হয়েছে। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। সরওয়ার আলম ২০১৫ সাল থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও গেল পাঁচ বছরে অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিশেষ করে ভেজাল খাদ্য ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইজে

পূর্ববর্তি সংবাদআদাবরে হাসপাতাল কর্মীদের মারধরে রোগী পুলিশ এএসপির মৃত্যু
পরবর্তি সংবাদশেষ মহূর্তেও ক্ষমতা দেখালেন ট্রাম্প, করলেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত