করোনা আক্রান্ত র‌্যাবের ডিজি, সুস্থতার জন্য দোআ কামনা

ইসলাম টাইমস ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে র‍্যাব ডিজি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিজি বলেন, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় আমি নমুনা পরীক্ষা করাই। গতকাল (বুধবার) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

র‍্যাব ডিজি আরও বলেন, এখন কিছুটা সুস্থবোধ করছি। দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।

চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও র‌্যাব ডিজির করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

র‌্যাবের উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি যুগান্তরকে বলেন, চট্টগ্রামের বাঁশখালিতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা রিপোর্ট পজিটিভ আসায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।

এম এস আই 

পূর্ববর্তি সংবাদমার্কিন গণতন্ত্রের চেহারা: বাইডেনের অভিনন্দন বার্তা আটকে দিচ্ছেন ট্রাম্প
পরবর্তি সংবাদযে কারণে এমপিদের বিরুদ্ধে দুদকের তদন্ত শেষ হয় না