ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কে জনসম্মুখে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনাভাইরাসের ক্রমবর্ধমান পরিস্থিতি থেকে সুরক্ষা পেতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় দেশটির সকল নাগরিকদের এ নিষেধাজ্ঞা মেনে চলার ওপরও জোর দেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে জনসম্মুখে সব নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়ে মন্ত্রী বলেন, “ধূমপানের সময় মানুষকে মাস্ক নামিয়ে রাখতে দেখা যায়।”
প্রসঙ্গত, ১২ নভেম্বর থেকে দেশটির সকল নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এর ফলে ভিড় হয় এমন এলাকায় বিশেষ করে দেশটির প্রয়োজনীয় সড়ক, বাস স্টপেজগুলো এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা দেশটির নাগরিকদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন।
-আরএম
















