ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টা থেকে রাজধানীর বিএমএ মিলনায়তনে এই শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগরীর বিভিন্ন থানা থেকে আসাকর্মী-সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল্লাহ আশরাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, ইসলামী যুব খেলাফত বাংলাদেশের সভাপতি মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা কুরবান আলী, মাওলানা আতাউল্লাহ আমীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।
















