লালমনিরহাটের ঘটনায় সেই মসজিদের খাদেমের পর এবার মুয়াজ্জিন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে কুরআন অবমাননা করায় শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বুড়িমারী কেন্দ্রেীয় জামে মসজিদের খাদেমের পর মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

গ্রেফতার মুয়াজ্জিন আফিজ উদ্দিন (৫০) বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফউমুদ্দিনের ছেলে।

এ ঘটনায় পৃথক তিন মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ৯ জনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া ঢাকায় গ্রেফতার হত্যা মামলার প্রধান অভিযুক্ত আবুল হোসেনের (৪৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২৯ অক্টোবর কুরআন অবমাননা করলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারে বাসকল এলাকায় উত্তেজিত জনতা শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে।

-এনটি

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় মৃত্যু ১৯ জনের, সুস্থ ১৫১৯
পরবর্তি সংবাদরাজধানীতে বাসে আগুন: রিমান্ডে ১৭ জন