রাশিয়ায় হঠাৎ নদীর পানি লাল হয়ে গেল!

ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ায় একটি নদীর পানি আচমকাই লাল হয়ে গেছে। দেখলে মনে হতে পারে পানিতে রক্ত মিশে গেছে। পানি এতটাই লাল হয়েছে যে তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও। আতঙ্কিত স্থানীয়রাও। সেই লাল পানির ছবির ভিডিও শেয়ার হয়েছে সোস্যাল মিডিয়ায়।

নদীটির নাম ইস্কিটিমকা। এ ঘটনায় ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

পরিবেশ বিজ্ঞানীরা দাবি করছেন, কোনো প্রাকৃতিক কারণে নয়, ইস্কিটিমকা নদীর পানি প্রবল দূষণের কারণে লাল হয়েছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ইস্কিটিমকা নদীটি রাশিয়ার বেশ কয়েকটি নদীগুলির মধ্যে অন্যতম। যার পানি রহস্যময় লালে পরিণত হয়েছে। নদীর পানির হঠাৎ এমন রঙ পরিবর্তন বেশ চিন্তায় ফেলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইস্কিটিমকা নদীর এই পানির ভিডিও ভাইরাল হয়। আর তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন রুশ সরকার। নদীর এমন রঙ পরিবর্তন হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা।

এম এস আই 

পূর্ববর্তি সংবাদআওয়ামী ওলামা লীগ বলল, ‘ইসলাম ভাস্কর্যের বিরুদ্ধে নয়’
পরবর্তি সংবাদবিএসএফ বাহিনীর মধ্যে মোদির হুংকার, সীমান্তে শক্তি পরীক্ষা করলে ‘যথাযথ উত্তর’