ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, আক্রান্ত দুজন এখন নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তারা শারীরিকভাবে সুস্থ আছেন।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে তাদের কোনো উপসর্গ নেই। বাসায়ই কোয়ারেন্টাইনে আছেন। পুনরায় পরীক্ষার জন্য স্যাম্পল দেয়া হয়েছে।
এম এস আই
















