ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উপকূল। পশ্চিম সুমাত্রা প্রদেশে মঙ্গলবার (১৭ নভেম্বর) আঘাত হেনেছে এই ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার মেট্রোলজিক্যাল, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওগ্রাফিকাল এজেন্সি (বিএমকেজি) টুইটারে এই ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে।

(বিএমকেজি) আরো জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি সুমাত্রা প্রদেশের উপকূলে মেন্টওয়াই দ্বীপপুঞ্জের তুয়াপাজাত শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ১০৯ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরতায় এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হলেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, কদিন আগেই মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড।সকালের ব্যস্ত সময়ে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

 

পূর্ববর্তি সংবাদআসিফ নজরুল করোনায় আক্রান্ত, দোয়া চেয়েছেন
পরবর্তি সংবাদবিদ্যুৎহীন সিলেট-সুনামগঞ্জের সাড়ে ৪ লাখ গ্রাহক