সাকিবকে হুমকিদাতা সিলেটের সেই যুবক আটক

ইসলাম টাইমস ডেস্ক: কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেয়ায় ফেসবুকে লাইভে ক্রিকেটার সাকিব আল হাসানকে হুমকিদাতা মহসিন তালুকদারকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালের দিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে আটক করে র‌্যাব-৯ এর একটি দল।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে বাহিনীটি।

মহসিন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হুমকিদাতাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যান মহসিন।

এর আগে রোববার দিনগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে হত্যার হুমকি দেন মহসিন।

ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

-আরএম

পূর্ববর্তি সংবাদবাংলাদেশেও বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া প্রবীণদের বেশির ভাগই উচ্চশিক্ষিত বিত্তশালী পরিবারের
পরবর্তি সংবাদসিলেটে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন