আসিফ নজরুল করোনায় আক্রান্ত, দোয়া চেয়েছেন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট কলামিস্ট ও লেখক আসিফ নজরুল করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ নজরুল নিজেই এই তথ্য জানিয়েছেন।

আসিফ নজরুল লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম, আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন।’

শুধু আসিফ নজরুলই নন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তত ২০ জনের পরিবারে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ব্যক্তি আছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, একজন সহ-উপাচার্যের ছেলে ও গৃহকর্মী, পরিবহন ব্যবস্থাপক মো. কামরুল হাসান, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক, টেকনিশিয়ানসহ মোট নয়জন এবং সোনালী ব্যাংকের ক্যাম্পাস শাখার সাত কর্মকর্তা।

-ইজে

পূর্ববর্তি সংবাদপ্যারালাইসিসে আক্রান্ত হয়েও একযুগ ধরে মালা গেঁথে জীবিকা নির্বাহ করছেন হিফা গাবরা
পরবর্তি সংবাদভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া