আন্তর্জাতিক ওবামার আত্মজীবনীমূলক নতুন বই: ভারতের আলোচনায় নেই মোদির নাম

ওবামার আত্মজীবনীমূলক নতুন বই: ভারতের আলোচনায় নেই মোদির নাম

ইসলাম টাইমস ডেস্ক: বারাক ওবামার আত্মজীবনীমুলক নতুন বই ‘এ প্রমিজড ল্যান্ড‘ – যার প্রথম খণ্ড মঙ্গলবার থেকে বিক্রি শুরু হয়েছে – ভারতে বেশ তোলপাড় ফেলেছে।

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ২০১০ সালের নভেম্বরে ভারতে তার সফরের অভিজ্ঞতা নিয়ে ১৪০০ শব্দের যে চ্যাপ্টারটি তিনি লিখেছেন, তাতে মি. ওবামা সে সময়কার কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

তবে ৯০২ পৃষ্ঠার বইতে  নরেন্দ্র মোদীকে নিয়ে বারাক ওবামা একটি শব্দও লেখেননি। এ নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতাদের বেশ কয়েকজনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ২০১৫ সালে প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামা আবারো ভারত সফরে গিয়েছিলেন। কিন্তু তার বইতে নরেন্দ্র মোদীর কোনো প্রসঙ্গ তিনি টানেননি।

দিল্লিতে বিবিসির সাংবাদিক সৌতিক বিশ্বাস বলছেন, তার একটি কারণ তার এই আত্মজীবনীমুলক বইয়ের প্রথম খণ্ডটি শেষ হয়েছে ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনা দিয়ে। দ্বিতীয় খণ্ডে হয়ত নরেন্দ্র মোদীর ব্যাপারে বারাক ওবামার পর্যবেক্ষণ দেখা যাবে।

কিন্তু তার বইতে বারাক ওবামা যে নরেন্দ্র মোদীর কোনো নাম করেননি, তা নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর একের পর এক টুইট করেছেন।

তিনি লিখেছেন, যেখানে মি. ওবামা মনমোহন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সেখানে ৯০২ পৃষ্ঠার বইয়ে একবারও তিনি নরেন্দ্র মোদীর নাম নেননি।

মি থারুর বলেছেন, রাহুল গান্ধীকে নিয়ে লেখা একটি বাক্য নিয়ে সংঘ পরিবারের লোকজন নৃত্য করছেন, কিন্তু মি. ওবামার বইয়ের দ্বিতীয় খণ্ডে মনমোহন সিং-পরবর্তী বিজেপির ভারত সম্পর্কে কী পর্যবেক্ষণ অপেক্ষা করছে তার ইঙ্গিত স্পষ্ট।

ইজে

 

পূর্ববর্তি সংবাদধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস
পরবর্তি সংবাদধর্ষণের জন্য নারীবাদীরা দায়ী: এমপি বাবলু