মুক্তিযুদ্ধ মন্ত্রী বললেন, ‘কারও বিরোধিতায় ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না’

ইসলাম টাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বললেন, কারও বিরোধিতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না।

তিনি বলেন, ‘রাজধানীর রমনায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ ফুট উচ্চতার ভাস্কর্য নির্মাণ করা হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।’

বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এম ভি ইকরাম জাহাজ পরিদর্শন শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য  নির্মাণে একটি গোষ্ঠীর বিরোধিতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: ভাস্কর্য থেকে মূর্তি এবং মূর্তি থেকে ভাস্কর্য : এটাই ইতিহাসের সারকথা

আওয়ামী ওলামা লীগ বলল, ‘ইসলাম ভাস্কর্যের বিরুদ্ধে নয়’

ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য দুটোই পরিত্যাজ্য

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বহু স্থানে বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আমাদের সংস্কৃতির অংশ। বর্তমান সরকার অত্যন্ত সক্ষম সরকার। কারও বিরোধিতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না।’

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর নাম অঙ্কিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে ধুপখোলা মাঠে গণসমাবেশ

এম এস আই 

পূর্ববর্তি সংবাদঅর্থ আত্মসাতের মামলায় গাজীপুরের সাবেক মেয়রের এক বছর কারাদণ্ড
পরবর্তি সংবাদগরু পাচারের দায়ে বিএসএফ কমান্ডারকে গ্রেফতার করেছে ভারতের গোয়েন্দারা