সিরাত কনফারেন্সসহ একই দিনে ৩ ইসলামী প্রোগ্রামে বাধা, ঢাকায় বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকায় একটি সিরাত কনফারেন্সসহ একই দিনে ৩টি ইসলামী প্রোগ্রামে বাধাদানের সংবাদ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাহমাতুল্লিল আলামিন সিরাত কনফারেন্স, মাদারীপুরের ওলামা সম্মেলন ও কুমিল্লা দয়াপুরে হেফাজত ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরীর মাহফিলে প্রশাসনিক বাধার খবর পাওয়া গেছে। এর প্রতিবাদে বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন কনফারেন্সের আয়োজকরা।

রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভাড়া প্রদান, ডেকোরেশন মাইক ফিট করার পরেও ঢুকতে দেয়নি প্রশাসন। প্রশাসনিক বাধার মুখে পরবর্তীতে বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন কনফারেন্সের আয়োজকরা।

প্রশাসনিক বাধার মুখে পড়া সবগুলো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলামের নব নিবার্চিত আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী।

এদিকে তিনটি কর্মসূচিতে বাধা প্রদানের প্রতিবাদে আজ বাদ আছর হাটহাজারী ডাক বাংলো চত্তরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।

-এনটি

পূর্ববর্তি সংবাদইসরাইল সফরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদঅবশেষে সেই মজনুর যাবজ্জীবন কারাদণ্ড