মানবিক সংকট বিবেচনায় ইথিওপিয়ায় চলমান সহিংসতার সাময়িক অবসান চায় জাতিসংঘ

ইসলাম টাইমস ডেস্ক: ইথিওপিয়ার চলমান সহিংসতার সাময়িক অবসানের আহবান জানিয়েছে জাতিসংঘ। সহিংসতা চলমান অঞ্চলে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র তাৎক্ষনিক যুদ্ধবিরতির দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, সহিংসতা চলছে এমন এলাকায় দ্রুত মানবিক সহায়তা পাঠাতে হবে। একইসঙ্গে সেখানে থাকা বেসামরিক নাগরিকদের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে হবে।

জেনেভায় দেয়া এক বিবৃতিতে মুখপাত্র বাবর বেলোচ ওই এলাকার মানুষদের সহায়তায় তহবিল গঠনের কথা জানান। এতে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রয়োজন। এই অর্থ সহিংসতা চলমান এলাকার মানুষের খাদ্য, বাসস্থান এবং জরুরি প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে ব্যয় করা হবে।

এই অর্থ সুদানে পাঠানো হবে কারণ ইউএনএইচসিআর ধারণা করছে আগামী ৬ মাসে অন্তত ২ লাখ ইথিওপিয়ান সুদানে আশ্রয় নিতে বাধ্য হবে।

-এনটি

পূর্ববর্তি সংবাদ২৭ বছর পর আর্মেনিয় দখল মুক্ত আজারবাইজানের ‘অগদাম’ অঞ্চল
পরবর্তি সংবাদরাজশাহী ও সিরাজগঞ্জে র‌্যাবের অভিযান, কথিত ৮ ‘জঙ্গি’ আটক