আমরা লকডাউনের দিকে যেতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘এখন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এটা ভালো লক্ষণ না। আমাদের দেশে মানুষের মধ্যে করোনা নিয়ে একটা ডেমকেয়ার ভাব রয়েছে, এটা ঠিক না। আমেরিকা ও ফ্রান্সে নতুন করে লকডাউন শুরু হয়েছে, আমরা সেদিকে যেতে চাই না। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে ও মাস্ক ব্যবহার করলে দেশে লকডাউন প্রয়োজন হবে না।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার ৮১ ভাগ। জনসংখ্যার ঘনত্বের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার অন্য যে কোনও দেশের চাইতে কম। তবে আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। ভ্যাকসিন আনার বিষয়ে আমাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিন বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।’

তিনি অভিযোগ করেন, করোনাকালে কিছু লোক ঘরে বসে সমালোচনা করে, তারা জনগণের পাশে দাঁড়ায় না। তাদের কাজই হলো সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা।

 এম এস আই

পূর্ববর্তি সংবাদপেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদপল্টনে বাসে আগুন: মাস্টারমাইন্ডসহ শনাক্ত ৩