উগান্ডায় ব্যাপক বিক্ষোভ-সহিংসতা, নিহত ৩৭

ইসলাম টাইমস ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সাধারণ নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়েইনকে গ্রেপ্তারের ঘটনায় চলছে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গেলো তিন দিনের দাঙ্গা-সহিংসতায় মারা গেছে কমপক্ষে ৩৭ জন। আহত হয়েছে আরও বহু মানুষ।

গত বুধবার নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মানায় গ্রেপ্তার করা হয় ৩৮ বছর বয়সী সাবেক পপ তারকা এবং রাজনীতিবিদকে। এর পরই প্রতিবাদে রাস্তায় নামে তার সমর্থকরা। শুরু হয় সহিংস বিক্ষোভ। পরে আদালত তাকে জামিন দিলেও পরিস্থিতি এখনও থমথমে। নিরাপত্তা নিশ্চিতে দেশটির রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

-এনটি

পূর্ববর্তি সংবাদএবার ট্রাম্পের বড় ছেলে করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদরাতভর অভিযান শেষে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ গোল্ডেন মনির গ্রেফতার