মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রাতভর অভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডায় মনির হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রাতভর অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

র‌্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান এখনও শেষ হয়নি।

র‌্যাব জানিয়েছে, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি।

অভিযানে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করেছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।

এএসপি ফারজানা বলেন, উদ্ধার করা টাকা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে।

অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ইজে

পূর্ববর্তি সংবাদঅজান্তে জাল নোট বহনে শাস্তি নয়, সাধারণ মানুষের হয়রানি বন্ধে নতুন আইন
পরবর্তি সংবাদ১৮ কোটি টাকার জাল স্ট্যাম্প ও ডাক টিকিটসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ৪