মাছ ধরার ট্রলারে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা, আটক ১

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় একটি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার পুরাতন কালুরঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এসময় সোহেল উদ্দিন নামে এক পাচারকারীকে আটক করা হয়। তিনি জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ওই ট্রলার থেকে এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালান খালাস করার দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এই বিপুল ইয়াবার গন্তব্য ও মূলহোতা কারা তা জানার চেষ্টা করছি। এছাড়া ওই চক্রের পলাতক অন্য সদস্যদেরও আটকে অভিযান চলছে।

এস এন

পূর্ববর্তি সংবাদমাদকাসক্তির প্রমাণ পাওয়ায় রাজধানীতে ১০ পুলিশ চাকরিচ্যুত
পরবর্তি সংবাদসাইবার হামলার আশঙ্কা, ব্যাংকগুলোতে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা জারি