হাসপাতালে পুলিশ হত্যা: ১০ হাজার টাকা মুচলেকায় ডা. মামুনের জামিন

ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের এএসপি আনিসুল করিম শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিষ্টার ডা. আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল রোববার শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা যায়, পারিবারিক কলহের কারণে আনিসুল মানসিক সমস্যায় ভুগছিলেন। ৯ নভেম্বর দুপুরের দিকে আনিসুলকে রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করে পরিবার। হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে তাকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে। এ ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা ফাইজুদ্দীন আহমেদ বাদী হয়ে ১৫ জনকে আসামি করে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হন ডা. মামুন।

এস এন

পূর্ববর্তি সংবাদসাইবার হামলার আশঙ্কা, ব্যাংকগুলোতে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা জারি
পরবর্তি সংবাদশীতবস্ত্র বিতরণে উদ্যোগী হওয়ার সময় এখন