ভারতে একজন আলেমের সঙ্গে সাবেক অভিনেত্রীর বিয়ে পড়ালেন তাবলীগের মাওলানা আহমদ লাট

ইসলাম টাইমস ডেস্ক: ধর্মের টানে গত অক্টোবরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সানা খান নামের এক বলিউড অভিনেত্রী। বলিউড ছাড়ার পর এবার তিনি বিয়ে করলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে।

ভারতীয় সংবাদ মাধ্যম মিল্লাত টাইমস অনলাইন জানিয়েছে, সানা খান ও মুফতি আনাসের বিয়ে পড়িয়েছেন তাবলীগ জামাতের মুরব্বী মাওলানা আহমদ লাট। এসময় উপস্থিত ছিলেন প্রখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী।

শুক্রবার সানার বিয়ে হয়েছে। সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন ব্যবসায়ী আলেম।

আরো পড়ুন: ইসলামের প্রতি অনুরক্ত হয়ে বলিউড ছাড়লেন ভারতীয় অভিনেত্রী

একজন ভারতীয় অভিনেত্রীর ইসলামে ফিরে আসার গল্প

বাংলাদেশ ও ভারতের মেয়েরা বিয়েতে সাধারণত যেভাবে সাজগোজ করেন, সানা খান তার বিপরীতে এরাবিয়ান মেয়েদের আদলে সেজেছেন। ব্যয়বহুল খরচের বাইরে তিনি সাদাসিধেভাবেই বিয়ে করেছেন বলে মিল্লাত টাইমসের খবরে বলা হয়েছে।

আরো পড়ুন: বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম: অন্ধকার থেকে আলোর দিকে

-আরএম

পূর্ববর্তি সংবাদ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে র‌্যাবের তিন মামলা
পরবর্তি সংবাদজার্মানিতে মসজিদে বর্ণবাদীদের ইসলাম বিরোধী পোস্টার