লিকেজ মেরামত করতে গিয়ে রাজধানীতে তিতাসের ৩ কর্মী দগ্ধ

ইসলাম টাইসম ডেস্ক: রাজধানীর পান্থপথে গ্যাস লাইনের লিকেজ মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের তিন কর্মী দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছে তিতাস।

তিতাসের একটি সূত্র জানিয়েছে, গ্যাসের লাইনের লিকেজ মেরামত করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন কর্মী আহত হন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে একজন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার ত্রিশ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

লিকেজের কাছাকাছি বিদ্যুতের কোন তার থেকে আগুন লাগতে পারে বলে ধারণার কথা জানিয়েছে তিতাসের ওই সূত্র।

-এনটি

পূর্ববর্তি সংবাদভারতে আবারো গোমূত্র পান, বিজেপি নেতা বললেন, গোমূত্রের উপকারিতা প্রমাণ হয়ে গিয়েছে
পরবর্তি সংবাদপম্পে নগরী: কুরআন উল্লেখ না হওয়া শাস্তিপ্রাপ্ত এক জাতির কথা