গাজীপুরে ফাঁকা ঘর থেকে বাড়ির মালিকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ইসলাম টাইমস ডেস্ক: রোববার রাতে গাজীপুর মহানগরের ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া পাছর চৌধুরী মার্কেট সংলগ্ন একটি ছয় তলা বাড়ি থেকে বাড়ির মালিকের লাশ উদ্ধার করেছে জিএমপির গাছা থানা পুলিশ। নিহতের নাম সারোয়ার হোসেন (৫০)। তিনি এলাকায় একাধিক বহুতল বাড়ির মালিক। নিজের ঘরে বাড়িওয়ালার লাশ পড়ে থাকার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি বাড়িটিতে পরিবার নিয়ে থাকতেন না। বাড়ির ছাদের একটি রুমে তিনি কখনো এসে থাকতেন।

রোববার দুপুরে বাড়ির জাড়ুদার রহিমা বেগম সিঁড়ি ও ছাদ ঝাড়ু দিতে গিয়ে সারোয়ার আলমের ছাদের রুম খোলা পান। কিন্তু তিনি কখনো দরজা খোলা রেখে রুমে অবস্থান করতেন না। রহিমা পর পর তিন বার ছাদে গিয়ে প্রতিবারই রুম খোলা পেয়ে তার সন্দেহ জাগে। তিনি প্রথমে বাড়ির মালিককে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে রোববার বিকেলে রুমে উঁকি দিয়ে খাটের ওপর সারোয়ারের লাশ পড়ে থাকতে দেখে ভাড়াটিয়াদের ডেকে আনেন। পরে খবর পেয়ে গাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে। সারোয়ারকে পরিকল্পিতভাবে হতা করা হয়েছে বলে তার স্ত্রী লাভলী অভিযোগ করেন। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম-দক্ষিণ) শাহাদাৎ হোসেন ও গাছা জোনের এসি আহসানুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনাটি কখন ঘটেছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকান্ড। বাড়ির সিসি ক্যামেরা ও ময়না তদন্ত রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ইজে

পূর্ববর্তি সংবাদসৌদি যুবরাজ মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রিত
পরবর্তি সংবাদ“তাওয়াক্কুল এমন গুণ যার অনেক সুফল দুনিয়ার জীবনেই পাওয়া যায়”