লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসলাম টাইমস ডেস্ক: লালমনিরহাট সদর উপজেলায় আগুন লেগে এগারোটি দোকান পুড়ে গেছে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের উপপরিচালক সাহিদুল ইসলাম শাহিন জানান, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারের হক মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, হক মার্কেটে স্থানীয় ডিস কন্ট্রোল রুমে প্রথম আগুন লাগে। এরপর মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের অন্য দোকানগুলোতে। খবর পেয়ে সকাল সাতটা থেকে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মার্কেটের মালিক আব্দুল হক বলেন, “আমার মার্কেটের ১১টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।৪৫/৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

-এনটি

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে ভারতের এক রাষ্ট্রে পরিণত হওয়া উচিত: মহারাষ্ট্রের মন্ত্রী
পরবর্তি সংবাদনামাজের সময় মসজিদে বন্দুক হামলা, নাইজেরিয়ায় নিহত ৫