ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজার জেলার আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফাকে দলটির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানান।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের ১১ মাস ধরে ধর্ম সম্পাদকের পদটি ফাঁকা ছিল।
এ ছাড়া দলটির ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনো ৫টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে সভাপতিমণ্ডলীর ২টি ও কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ রয়েছে।
এস এন
















