উইঘুর মুসলিমদের নির্যাতিত বলায় পোপের সমালোচনা করল চীন

ইসলাম টাইমস ডেস্ক: রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস চীনের ধর্মীয় সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ব্যাপারে ‘নির্যাতিত’ মন্তব্যকে ভিত্তিহীন বলে সমালোচনা করেছে চীন।

চীন তার এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি বলা হয়।

মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াও লিজিয়ান সাংবাদিকদের বলেন, পোপ ফ্রান্সিস যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। প্রাত্যহিক ব্রিফিংয়ের সময় তিনি যোগ করেছিলেন, ” চীনে সমস্ত সম্প্রদায় উন্নয়ন এবং ধর্মীয় বিশ্বাসের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং তারা তাদের অধিকার ভোগ করছে।” তবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই বন্দি শিবিরগুলির বিষয়ে উল্লেখ করেননি, যেখানে দশ লাখেরও বেশি উইঘুর মুসলমানকে বন্দি করে রাখা হয়েছে।

পোপ ফ্রান্সিস নিজের জীবনীকার অস্টেন আইভেরির সঙ্গে মিলে ‘লেট আস ড্রিম: দ্য পাথ টু এ বেটার ফিউচার’ শিরোনামের বইটি লিখেছেন। ১৫০ পৃষ্ঠার বইয়ের এক জায়গায় পোপ বলেন, নির্যাতিত মানুষের কথা আমি সবসময় ভাবি: রোহিঙ্গা, দরিদ্র উইঘুর, ইয়াজিদি। জানা যায়, পোপের চীনের উইঘুর মুসলমানদের ব্যাপারে এধরনের মন্তব্য এই প্রথম।

এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চীন সব সময় সংখ্যালঘুদের আইনী অধিকারকে সমানভাবে রক্ষা করেছে।

সূত্র: ডি ডব্লিউ

পূর্ববর্তি সংবাদকরোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন
পরবর্তি সংবাদগাইবান্ধায় ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার