করোনা: সারাদেশে একদিনে সুস্থ ১৩০২, মৃত্যু ৩৯

ইসলাম টাইমস ডেস্ক: সারাদেশে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাস থেকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন হয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৪৮৭ জনে।

আর নতুন করে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৬ জন।

এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনের।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তি সংবাদআবারো প্রায় অর্ধশত চীনা অ্যাপ নিষিদ্ধ করে তলানিতে ভারত-চীন সম্পর্ক
পরবর্তি সংবাদমিলেমিশে সংসারের আদেশ দিয়ে ৪৭ দম্পতিকে ফুল দিল আদালত