ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাষ্কর্য না বানিয়ে কোরআনের মিনার বানিয়ে তার কবরে ঈসালে সাওয়াবের ব্যবস্থা করুন।
মূর্তি ও ভাষ্কর্যের বিষয়ে কিছু জ্ঞানপাপী অযাচিত বক্তব্য রাখছে মন্তব্য করে তাদেরকে অবিলম্বে তওবা করে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তারা।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি শাইখুল ইসলাম হযরত মাওলানা আতহার আলী রহ এর জীবনী আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মাওলানা আব্দুর রশীদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, মুফতি জিয়াউল হক মজুমদার, হাফেজ মাওলানা আব্দুল বাতেন। যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সহকারী মহাসচিব রবিউল আলম মজুমদার, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আবুল হাসান তালুকদার, দপ্তর সম্পাদক জনাব মনির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান নেজামী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাবের হোসেন, যুব সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস শাহরিয়ার, ইসলামী ছাত্রসমাজের সহ সভাপতি হুজাইফা আল মাহদী, আলহাজ্ব জহিরুল ইসলাম, জনাব মিরুজ্জামান খান।
অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব মুফতি আবদুল কাইয়ুম।
এম এস আই
















