ইসলাম টাইমস ডেস্ক: সারাদেশে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাস থেকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন হয়েছে।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৪৮৭ জনে।
আর নতুন করে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৬ জন।
এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনের।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
















