কাবুলে ফের ভয়াবহ জোড়া বিস্ফোরণ, নিহত ১৪, আহত ৪৫

ইসলাম টাইমস ডেস্ক: ফের বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার পরপর দু’টি জোড়া বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪৫ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মধ্য আফগানিস্তানের দু’টি পৃথক জায়গায় পরপর দু’টি বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণ করে অস্ত্রধারীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

এই বিষয়ে আফগান পুলিশের পক্ষ থেকে জানা গেছে, মঙ্গলবার মধ্য আফগানিস্তানের বামিয়ান শহরে দু’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন। তাদের মধ্যে একজন ট্রাফিক পুলিশও রয়েছে। এছাড়াও নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই শিয়া, হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা।

মৃতদের সংখ্যা নিশ্চিত করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, “আমরা বামিয়ানে হওয়া মারাত্মক বিস্ফোরণ কাণ্ডের তদন্ত শুরু করছি।”

তিনি আরও বলেন, ‘এটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। যেই কাজটি করে থাকুক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে।’

এই ঘটনায় তালিবানরা জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

ইজে

পূর্ববর্তি সংবাদমধ্যরাতে মিরপুরের বস্তিতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর ও দোকান
পরবর্তি সংবাদস্বর্ণের দাম ভরিপ্রতি আড়াই হাজার টাকা কমল