অমুসলিমদের জন্য তাদের মৃত্যুর পর দোয়া করা যাবে কি?

প্রশ্ন: কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের মৃত্যুর পর আমরা তাদের জন্য দুআ করতে পারব কি না? অথবা আলেম ও ইমাম সাহেবদের দুআ করতে বলতে পারব কি না? কোনো মুসলমান ঐ কাজগুলো করলে তার ব্যাপারে শরীয়তের বিধান কী?

উত্তর :                                            যে ব্যক্তি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে একমাত্র তার জন্যই দুআ করা যাবে। এছাড়া অন্য কোনো ধর্মের লোক বা অবিশ্বাসী-মুরতাদদের জন্য কোনোক্রমেই দুআ করা যাবে না, অন্য কাউকে দুআ করতে অনুরোধও করা যাবে না। এটা সুস্পষ্ট হারাম। আল্লাহ রাববুল আলামীন কুরআন মজীদের বিভিন্ন আয়াতে তার নবীদেরকে কাফের-মুশরিকদের জন্য দুআ-ইস্তিগফার করতে সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। এমনকি যদি ঐ মৃত কাফের নবীর পিতা বা পুত্রও হয়। (দ্রষ্টব্য : সূরা তাওবা (বারাআহ) (৯): ৮০, ১১৩, ও ১১৪; সূরা হুদ (১১) : ৪৫, ৪৬, ৪৭

মুসলিম উম্মাহর কোনো ফকীহ বা আলেমের এ বিষয়ে ভিন্ন মত নেই।-আলমাজমূ ৫/১২০

সুতরাং কোনোক্রমেই কাফের, মুশরিক বা বে-দ্বীন মুরতাদের জন্য দুআ করা বা দুআর জন্য অনুরোধ করা যাবে না। এমন দুআ কবুলের কোনো সম্ভাবনা তো নেই- ই; বরং দুআকারী এবং তাকে অনুরোধকারী উল্টো হারাম কাজ করার গুনাহয় লিপ্ত হবে। কেউ যদি না জেনে বা না বুঝে এমনটি করে ফেলে তবে অবিলম্বে আল্লাহর দরবারে তওবা-ইস্তিগফার করে নিবে।

সৌজন্যে: মাসিক আল কাউসার 

ইজে

পূর্ববর্তি সংবাদশীত উপলক্ষে রোহিঙ্গা মুসলমানদের মাঝে খাবার বিতরণ করছে তুর্কি সহযোগিতা সংস্থা
পরবর্তি সংবাদভারতের তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘নিভার’