ভাস্কর্যের বিরোধিতাকারীদের কচ্ছপের সঙ্গে তুলনা আ.লীগ নেত্রী মতিয়ার

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে কিছু লোক হৈচৈ শুরু করেছেন। ভাস্কর্য নিয়ে হৈচৈ করে মাঠ গরম করা যাবে না।’

মতিয়া চৌধুরি বলেন, এরা রেললাইন উঠিয়েছে। বাসে আগুন দিয়েছে। আবার এরাই এক সময় বলবে নারীদের লেখাপড়া করানো যাবে না। এরা হলো কচ্ছপের মতো সুযোগ বুঝে অল্প অল্প করে মুখ বের করে। তাই তিনি উপস্থিত সবাইকে এদের থেকে সাবধান থাকতে বলেন।

আরো পড়ুন: ‘আলেমদের নামে বিষোদ্গার, মাহফিলে বাধা ও ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ বন্ধ করুন’

মূর্তি-ভাস্কর্য না বানিয়ে বঙ্গবন্ধুর কবরে ঈসালে সওয়াবের ব্যবস্থা করুন: নেজামে ইসলাম পার্টি

বৃহষ্পতিবার নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী চিকিৎসক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, জেলে, নরসুন্দর, আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের মাঝে সৌরবাতি ও বিভিন্ন মসজিদ-গীর্জায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ইরান, ইন্দোনেশিয়ায় ভাস্কর্য আছে। পাকিস্তানে স্টেচু আছে। পাকিস্তানের নোটে জিন্নাহ সাহেবের ফটো আছে। এসব নোট পকেটে নিয়ে তারা তাহলে নামাজ পড়ে কিভাবে? তাই এগুলো হলো গুমরা কথা। এসব ‘গুমরা কথা’ বাদ দিয়ে সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তোলার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

এদিন মাতিয়া চৌধুরী টিআর, কাবিখার অর্থায়নে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দ্বিতীয় শ্রেণির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই হাজার ৯৬০টি, পল্লী চিকিৎসক, জেলে, নরসুন্দর, আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের মাঝে দুই হাজার ৫৮১টি সৌরবাতি বিতরণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ ও গীর্জায় ২৭৫ বান্ডেল ঢেউটিন এবং নগদ তিন হাজার করে টাকা বিতরণ করেন।

আরো পড়ুন: ‘ভাস্কর্যের পক্ষাবলম্বনকারীরা বিপথগামী ও জ্ঞানপাপী’

‘ভাস্কর্যের বিরুদ্ধে দেশের আলেম সমাজের বিরোধিতা ঈমানী দাবির অংশ’

ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য দুটোই পরিত্যাজ্য

সূত্র : বাসস

এম এস আই

পূর্ববর্তি সংবাদমসজিদুল হারামে ভারি বৃষ্টিপাত, রহমতের বারিধারায় সিক্ত কিছু ঈর্ষণীয় ছবি
পরবর্তি সংবাদবরেণ্য সাংবাদিক হুমায়ুন সাদেকের ইন্তেকাল