আল্লামা আনযার শাহ কাশ্মীরী রহ. এর স্ত্রীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল  ২৫ নভেম্বর  আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী রহ. -এর ছেলে আল্লামা আনযার শাহ কাশ্মীরী রহ. এর স্ত্রী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।  দীর্ঘ দিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

জানা যায়, এর আগের দিন সন্ধ্যায় হঠাৎ করে তার অবস্থার অবনতি ঘটে। রক্তে শর্করার তীব্রতা বৃদ্ধি পেয়ে হার্ট অ্যাটাক হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে গতকাল সকালে তার মৃত্যু হয়।

মরহুমা দেওবন্দের ক্বারী আতিক আহমদ সাহেবের মেয়ে ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমতী নারী। নামাজ রোযা ও অন্যান্য আমলে বেশ যত্মবান ছিলেন। উন্নত আখলাকের অধিকারী ছিলেন। তার ইন্তিকালে দেওবন্দের প্রবীণ আলেমদের অনেকে শোক প্রকাশ করেছেন। 

  

পূর্ববর্তি সংবাদতুরস্কের সঙ্গে সুসম্পর্ক থাকায় আলজেরিয়াকে নিষেধাজ্ঞার হুমকি আমিরাতের
পরবর্তি সংবাদশীত উপলক্ষে রোহিঙ্গা মুসলমানদের মাঝে খাবার বিতরণ করছে তুর্কি সহযোগিতা সংস্থা