শুরু হলো ইসরাইলের সঙ্গে আমিরাতের সরাসরি বিমান চলাচল

ইসলাম টাইমস ডেস্ক: ইসলাম ও মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার চূড়ান্ত নজির স্থাপন করল আরব আমিরাত। এবার শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সরাসরি বিমান চলাচল।

ফ্লাই দুবাই নামের একটি এয়ারলাইন্স বৃহস্পতিবার প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পর এই প্রথম বাণিজ্যিক বিমান যাতায়াত শুরু করে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানটিকে স্বাগত জানানোর কথা রয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর মুখপাত্র। প্রায় চার ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়। সম্প্রতি আমিরাত দেশটিতে বিদেশিদের বিনিয়োগের জন্য আইন সংস্কার করে। এতে বিদেশিরা তাদের বিনিয়োগের ক্ষেত্রে শতভাগ মুনাফা নিতে পারবে।

করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে আমিরাত ও ইসরাইলের মধ্যে চালু হওয়া সরাসরি বিমান চলাচল ভূমিকা রাখবে বলে আশা করছে দেশ দুটি। আসন্ন শীত মৌসুমে বিপুল সংখ্যক ইসরাইলি পর্যটক দুবাই ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।

এস এন

পূর্ববর্তি সংবাদভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখালে দাতভাঙ্গা জবাব দেব: ছাত্রলীগ
পরবর্তি সংবাদকথিত ‘লাভ জেহাদ’ বন্ধে ইউপিতে ১০ বছর জেলের অধ্যাদেশ, যোগিকে পাল্টা হিটলারের সঙ্গে তুলনা