নামাযে মাথা থেকে টুপি পড়ে গেলে কী করণীয়?

প্রশ্ন: অনেকসময় নামাযে মাথা থেকে টুপি পড়ে যায়। এক্ষেত্রে করণীয় কী?

উত্তর: নামাযে টুপি পড়ে গেলে যদি এক হাত দ্বারা তা উঠিয়ে পরে নেওয়া সম্ভব হয় তাহলে টুপি উঠিয়ে পরে নেওয়াই উত্তম। আর যদি দুই হাত ব্যবহার করা ছাড়া উঠানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে টুপি না উঠানোই উচিত। এতে নামাযের কোনো ক্ষতি হবে না।

প্রকাশ থাকে যে, দাঁড়ানো কিংবা রুকু অবস্থায় টুপি পড়ে গেলে তা উঠানোর চেষ্টা করবে না। আর সিজদা বা বৈঠকের সময় এমনটি হলে উপরোক্ত পন্থায় উঠিয়ে পরে নিবে।

সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ১/২০৩; শরহুল মুনইয়া পৃ. ৪৪২; দুরারুল হুক্কাম ১/১১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১০২; রদ্দুল মুহতার ১/৬২৫

এস এন

পূর্ববর্তি সংবাদঘুষ লেনদেনে এশিয়ায় সবার শীর্ষে ভারত
পরবর্তি সংবাদফ্রান্সে পুলিশি নির্যাতনের শিকার কৃষ্ণাঙ্গ, প্যারিসে বর্ণবাদবিরোধী বিক্ষোভ (ভিডিও)