চুয়াডাঙ্গায় এখন থেকে বিয়ে করতেও লাগবে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র!

ইসলাম টাইমস ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিয়ে করতে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন নেয়ার দাবি উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা জীবননগর উপজেলা লোক মোর্চার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবননগর উপজেলাকে বাল্যবিয়েমুক্ত করতে বাল্যবিয়ে দেয়ার কাজে সহযোগিতাকারী, কাজী এবং অভিভাবকদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত সকলেই দাবি তোলেন বিয়ের আগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে।

ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ছাড়া কোনো কাজী বিয়ে পড়ালে ওই কাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মতবিনিময় সভায় উপজেলার ৩৪ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার পরিচালনা পর্যদের সভাপতি এবং প্রধান শিক্ষক, লোকমোর্চার সদস্য, সাংবাদিক, সুধী বৃন্দসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদভারতের অপারগতা প্রকাশ, অবশেষে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত
পরবর্তি সংবাদসৌদি সহায়তায় ৮বিভাগে ৮টি ‘আইকনিক মসজিদ’ হবে: প্রধানমন্ত্রী