ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী সন্ত্রাসী হামলায় নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার রাতে দ্য জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের দামাবন্দ এলাকায় ফখরিজাদাহর ওপর হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে একে কোনো ‘রাষ্ট্রের মদদে’ হয়েছে বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন। ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে এই হত্যার ঘটনা ঘটল। বেসামরিক খাতে পারমাণবিক জ্বালানি তৈরির জন্য এবং একইসঙ্গে সামরিক কাজে ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম একটি আবশ্যিক উপাদান।

ইরান সবসমেয়েই বলে এসেছে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই একমাত্র তাদের পরমাণু কর্মসূচি ব্যবহার করে।

ইজে

পূর্ববর্তি সংবাদবায়তুল মোকাররম থেকে গ্রেফতারকৃতদের রাতেই মুক্তি দিতে হবে: হেফাজতে ইসলাম
পরবর্তি সংবাদসাতক্ষীরায় ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু যুবকের মুসলিম তরুণীকে বিয়ে, পরে স্ত্রীকে নির্যাতন