২৪ ঘণ্টায় আরও ৩৬ মৃত্যু, সুস্থ ২২০৯, শনাক্ত ১৯০৮

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৯০৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। আরও ৩৬জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৮০ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-এনটি

পূর্ববর্তি সংবাদকরোনার মধ্যেও যেভাবে হয়েছে এবারের রাইবেন্ডের বিশ্ব ইজতেমা
পরবর্তি সংবাদভাস্কর্যের পক্ষে কোরআনের ব্যাখ্যা, বাবুনগরীর বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বললেন সেতুমন্ত্রী